🏠 নিরাপদ আবাসন নির্মাণ কর্মসূচি (Housing Support Program)
প্রাকৃতিক দুর্যোগ ও চরম দারিদ্র্যের কারণে গৃহহীন ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য ClimAd Bangladesh Foundation ২০২৫ সাল থেকে Housing Support Program বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় নিরাপদ ও জলবায়ু সহনশীল ঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভরতমারিয়া ও দনোকুড়ি গ্রামে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। নিরাপদ আবাসনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর দুর্যোগজনিত ঝুঁকি কমছে, জীবনমান উন্নত হচ্ছে এবং তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও সক্ষম হয়ে উঠছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।