Back to News

ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

Growing a Greener Bangladesh, One Tree at a Time

Climate Resilience & Environment 03 Aug 2026 1 min read 123 words
ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ClimAd Bangladesh-এর উদ্যোগে আগামী ৬ আগস্ট  ২০২৬ নাটোর জেলার মোমিনপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ঔষধি ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি"

"সবুজ ভবিষ্যৎ গড়ি – প্রতিটি শিশুর হাতে একটি গাছ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতামূলক আলোচনা এবং র‌্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।

এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে তাদের নিজ নিজ বাড়ি বা বিদ্যালয়ে গাছ রোপণ ও পরিচর্যায় উৎসাহিত করা হবে। পাশাপাশি অতিথিদের অংশগ্রহণে প্রতীকী বৃক্ষরোপণ এবং "বৃক্ষরোপণের শপথ" গ্রহণের মাধ্যমে একটি সবুজ ও টেকসই বাংলাদেশের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

Share this dispatch